
সরকার ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। এই ব্যবসায়ী শুধু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টই নন, তিনি একজন সফল উদ্যোক্তাও।
পেশাগত জীবনে মোস্তাকুর রহমানের রয়েছে ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞতা। তিনি মূলত করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ।
মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালের ১২ মে। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে বি.কম (সম্মান) ও ১৯৮৮ সালে এম.কম পাস করেন। এরপর ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) বিষয়ে উত্তীর্ণ হন।
এই ব্যবসায়ী রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেড, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তাঁর ব্যাংকিং, শিল্প অর্থায়ন এবং রপ্তানি অর্থ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট এবং কৃষিভিত্তিক শিল্পে ৩০ বছরেরও বেশি সময় নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রয়েছে বাংলাদেশ ব্যাংক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও।
মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটি ও বিজিএমইএর চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্যও ছিলেন। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) এই ফেলো মেম্বার বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ); রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি); ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সদস্য।
আরও পড়ুন:

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৮ মিনিট আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে