
আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ ও আমদানি প্রক্রিয়াকে আরও কার্যকর করার লক্ষ্যে আমদানির ক্ষেত্রে অগ্রিম বিল পরিশোধের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে আজ মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে।
এখন থেকে আমদানিকারকেরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম আমদানি বিল পরিশোধ করতে পারবেন, যা আগে ছিল সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার। আর রপ্তানিকারকেরা রিটেনশন কোটা অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম আমদানি বিল পরিশোধ করতে পারবেন। এই অঙ্ক আগে ছিল সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার।
শিল্পসংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের এই সীমা বৃদ্ধির সিদ্ধান্ত আমদানিকে সহজ করবে; গতিশীল হবে কার্যক্রম। বিশেষ করে, ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য এটি বিশেষ সহায়ক হবে। এই সীমা বৃদ্ধি আমদানিকারকদের জন্য কম খরচে ও দ্রুত সময়ে অর্থ প্রদান সম্ভব করে তুলবে। ফলে সময় ও অতিরিক্ত খরচ উভয়ই কমবে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
১৪ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৩২ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে