
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
মূলত বাজারে থাকা ‘পচা’ বা জাঙ্ক শেয়ার নিয়ে অস্বাভাবিক কারসাজি ও জল্পনা-কল্পনা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিটির মতে, বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা বহু কোম্পানি বছরের পর বছর বন্ধ থাকলেও মাঝেমধ্যেই এসব শেয়ারের দাম অযৌক্তিকভাবে বেড়ে যায়, যা বাজারের স্থিতিশীলতা নষ্ট করে।
কমিটির প্রস্তাব অনুযায়ী, ‘আর’ ক্যাটাগরিভুক্ত শেয়ারের লেনদেনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। এসব শেয়ার কেনার পর অন্তত এক মাস বিক্রি করা যাবে না (লক-ইন পিরিয়ড)। পাশাপাশি লেনদেন নিষ্পত্তির সময়ও বাড়িয়ে সাত দিন করার সুপারিশ করা হয়েছে, যেখানে সাধারণ শেয়ারের ক্ষেত্রে এই সময় দুই থেকে তিন দিন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এসব নিয়ম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গঠিত চার সদস্যের এই কমিটি গত নভেম্বরে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে শেয়ারবাজারে তারল্য বাড়াতে ১০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ দিতে ৩ হাজার কোটি টাকার আরেকটি তহবিল গঠনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৬০ শতাংশে উন্নীত করা এবং ১ লাখ টাকা পর্যন্ত লভ্যাংশের আয় করমুক্ত রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।
বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৯৭টি কোম্পানির মধ্যে ২০৫টি এ, ৮২টি বি এবং ১১০টি জেড ক্যাটাগরিতে রয়েছে। কমিটির মতে, জেড ক্যাটাগরির অনেক কোম্পানি কার্যত বন্ধ থাকলেও এসব শেয়ারের দাম হঠাৎ অস্বাভাবিকভাবে বাড়ে। উদাহরণ হিসেবে রাষ্ট্রায়ত্ত জিল বাংলা সুগার মিলসের কথা উল্লেখ করা হয়েছে, যার শেয়ারদর কয়েক দিনের মধ্যে ৮২ টাকা থেকে বেড়ে ১৭৫ টাকায় ওঠে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে