উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী

সফল খনন শেষে কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যোগ হতে শুরু করেছে। আজ শনিবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে এ কূপের উদ্বোধন করেন।
২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া খননকাজ শেষ হয়েছে গত ১৮ জানুয়ারি। ৪ মার্চ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হওয়ার কাজও শেষ হয়। পরে ১০ মার্চ পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়। এই কূপ খননে মোট ব্যয় হয় ১৩২ কোটি টাকা।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমদানি-নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল, যার ফল আমরা পাচ্ছি।’
অনিন্দ্য ইসলাম আরও বলেন, ‘আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী পাঁচ বছর পর এ দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব।’
বর্তমানে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সক্রিয় চারটি কূপ থেকে দৈনিক ১০ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট।
বাপেক্স জানায়, শ্রীকাইল-৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলনের মেয়াদকাল ১০ বছর। বর্তমানে আমদানি করা এলএনজির দামের সঙ্গে বিবেচনা করলে এই গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত গ্যাস মূল্য ৩ হাজার ৭৩০ কোটি টাকা। আর গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বিবেচনা করলে আবিষ্কৃত গ্যাসের মূল্য ১ হাজার ৮১৪ কোটি টাকা।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৭ ঘণ্টা আগে