
ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর শুরু হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার ছুটির দিনে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই কেনাকাটার বিষয়টি চূড়ান্ত করা হয়।
অর্থমন্ত্রণালয় থেকে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
ইরান যুদ্ধের কারণে প্রায় দুই লাখ টন অপরিশোধিত জ্বালানির দুটি জাহাজ আসতে বিলম্ব হচ্ছে বলে গণমাধ্যমে খবর আসে। এরপরই সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পরিশোধিত জ্বালানি কেনার এমন উদ্যোগ এল।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল কেনার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২ লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনতা ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা স্মৃতিসৌধে উপস্থিত..
২ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। আজ বৃহস্পতিবার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিমের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের জেরে তেলের দাম হু হু করে বাড়ার পর এশিয়ার দেশগুলো জেট জ্বালানি মজুত করতে শুরু করেছে—এমন ইঙ্গিত বাড়ছে। এতে বিমান চলাচল খাতের ওপর চাপ বাড়ার প্রতিফলন দেখা যাচ্ছে। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সংঘাত এবং উত্তেজনা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী সংঘাতের প্রেক্ষাপটে, যদি সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ১০০ মার্কিন ডলারের ওপরে স্থির থাকতে ব্যর্থ হয়, তাহলে তা দীর্ঘমেয়াদি নিম্নমুখী প্রবণতায় প্রবেশ করেছে বলে নিশ্চিত হওয়া যেতে পারে। এমনটাই বলছেন ট্রেডাররা।
১১ ঘণ্টা আগে