
মাত্র ৩৮ কোটি ৮৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবনবিমা তহবিলে ঘাটতি দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানির সম্পদ রয়েছে ২৫২ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানির সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে ৩০ জুন প্রান্তিকে বিমা কোম্পানিটির জীবনবিমা তহবিলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা; যা চলতি বছরের প্রথম প্রান্তিকে ছিল ৩০১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোম্পানিটির জীবনবিমা তহবিলে ঘাটতি বেড়েছে ৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালের ৩০ জুন সময়ে তহবিলের পরিমাণ ছিল ২৭২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। সে হিসাবে ঘাটতি বেড়েছে ৩৫ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নূর মোহম্মদ ভুঁইয়া বলেন, বিদ্যমান অবস্থায় ব্যবসা কমেছে। এ কারণে তহবিল ঘাটতি বাড়ছে।
বিমাসংশ্লিষ্টরা বলছেন, জীবনবিমা তহবিল বা লাইফ ফান্ড হলো বিমা কোম্পানির আর্থিক মেরুদণ্ড; যা গ্রাহকের দাবি পূরণ ও বোনাস দেওয়ার জন্য গঠন ও সংরক্ষণ করা হয়। এই ফান্ডের মাধ্যমে বোঝা যায় কোম্পানির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।
লাইফ ফান্ড হলো জীবনবিমা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ তহবিল। এটি মূলত বিমাকারীর (গ্রাহকের) কাছ থেকে নেওয়া প্রিমিয়াম, সেই প্রিমিয়াম থেকে সৃষ্ট বিনিয়োগ আয় এবং অন্যান্য আয়ের সমন্বয়ে গঠিত একটি সঞ্চিত তহবিল। এই ফান্ডের উদ্দেশ্য হলো বিমা গ্রাহকদের ভবিষ্যৎ দায়বদ্ধতা (যেমন মেয়াদপূর্তি দাবি, মৃত্যুদাবি, বোনাস প্রদান ইত্যাদি) পূরণ করা।

অর্থনীতির কাঠামোগত দুর্বলতা, মূল্যস্ফীতির চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলার মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনর্গঠন করা বিএনপির সরকারের ‘অন্যতম প্রধান অগ্রাধিকার’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সরকারি ব্যয়ে অপচয় কমানো...
১৩ মিনিট আগে
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বাদে অধিকাংশ ক্ষেত্রে জেলা শহরগুলোয় বিকল্প হাবের ব্যবস্থাও রাখা হয়নি...
২ ঘণ্টা আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৬ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৬ ঘণ্টা আগে