
পবিত্র রমজান উপলক্ষে চলমান ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচির পরিবর্তন করেছে সরকার। নতুন সময়সূচি অনুসারে গ্রাহকেরা ব্যাংকের লেনদেন করতে পারবেন সকাল ৯টা ৩০ থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। আর পুঁজিবাজারে বিনিয়োগকারীরা লেনেদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে রমজানের পর নিয়মিত সূচিতে লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম চলবে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি আলাদাভাবে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক সৈয়দ মাহবুবুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। শেষ হবে বিকেল ৪টায়। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত মোট ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
অপর দিকে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগের ম্যানেজার মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। তারপর পোস্ট ক্লোজিং সেশন থাকবে বেলা ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। তবে ডিএসই অফিশিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ ছাড়া বিমা কোম্পানির অফিশিয়াল কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৪ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে