
যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন অংশ সংস্কার করে সড়ক প্রশস্ত ও সেতুর সক্ষমতা বাড়াতে চীনের একটি যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় সেতুর অব্যবহৃত রেল লেনকে যান চলাচলের উপযোগী করে সংস্কার করা হবে। ফলে সেতুতে যান চলাচলের জন্য ৩ দশমিক ৫ মিটার সড়ক বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে যমুনা সেতুর ডেক সংস্কার, প্রশস্তকরণ ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিবদ্ধ চীনা যৌথ প্রতিষ্ঠান হলো সিসিসিসি-সিআরবিসি (জেভি)।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং যৌথ প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) ও চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) পক্ষে ওয়াং বেনচিয়ান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ বলেন, দ্রুত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিজ সম্প্রসারণের কাজটি গুণগত মান বজায় রেখে যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে, যাতে জনদুর্ভোগ কমানো যায়।
আলতাফ হোসেন বলেন, দেশের ক্রমবর্ধমান ট্রাফিক চাপ মোকাবিলা এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগকারী অন্যতম প্রধান অবকাঠামো যমুনা সেতুর আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
সেতু বিভাগ জানিয়েছে, এই চুক্তির ফলে যমুনা সেতুতে পৃথক রেল সংযোগ চালু হওয়ার পর অব্যবহৃত থাকা রেল লেন সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হবে। এর ফলে সেতুর যান চলাচলের রাস্তা ৩ দশমিক ৫ মিটার বৃদ্ধি পাবে। পাশাপাশি সেতুর ডেক সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে যানবাহনের ধারণক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেতুর মূল কাঠামোর সক্ষমতা উন্নয়ন করা হবে।
সংস্কারকাজ শেষ হলে যমুনা সেতু আরও টেকসই ও কার্যকর যোগাযোগ অবকাঠামো হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ। এ ছাড়া অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে