বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্প বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং দেশের মোট রপ্তানি আয় ও জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে তুলা আমদানিতে এই নির্ভরতা দীর্ঘদিন ভারতের ওপর থাকলেও সম্প্রতি বড় পরিবর্তন দেখা গেছে। মার্কিন কৃষি দপ্তর (ইউএসডিএ)-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ব্রাজিল এখন বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচা তুলা সরবরাহকারী দেশে পরিণত হয়েছে, যা ভারতের দীর্ঘদিনের আধিপত্যকে খর্ব করেছে।
এই বিষয়ে বুধবার (১০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ২০২৪-২৫ বাজার বছরে (আগস্ট ২০২৪–জুলাই ২০২৫) বাংলাদেশ রেকর্ড ৮.২৮ মিলিয়ন ব্যাল তুলা আমদানি করেছে। এর মধ্যে শুধু ব্রাজিল থেকেই আনা হয়েছে প্রায় ২৫ শতাংশ (১.৯ মিলিয়ন ব্যাল)। এরপরই ছিল ভারতের অবস্থান। বাংলাদেশে আমদানি করা তুলার ১৫ শতাংশ (১.৪ মিলিয়ন ব্যাল) সরবরাহ করেছে ভারত। অথচ মাত্র এক বছর আগেও বাংলাদেশে তুলা সরবরাহকারী দেশগুলোর শীর্ষে ছিল দেশটি। ২০২৩-২৪ অর্থ বাজারে তারা বাংলাদেশে সর্বোচ্চ ১.৭৯ মিলিয়ন ব্যাল তুলা সরবরাহ করেছিল।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টে আন্দোলনের জের ধরে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই বাংলাদেশে তুলা রপ্তানিতে ভারতের পিছিয়ে পড়ার ঘটনাটি ঘটেছে। ইউএসডিএ প্রতিবেদনেও বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে। আন্দোলনের সময় বাংলাদেশের সরবরাহ চেইনে সাময়িক ব্যাঘাত ঘটলেও পোশাক খাত দ্রুত স্থিতিশীল হয় এবং তুলা আমদানি ধারা অব্যাহত থাকে।
বাংলাদেশের আরএমজি খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশ এবং জিডিপির প্রায় ১০ শতাংশ জোগান দেয়। দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক এই শিল্পে কাজ করে। তাই কাঁচামালের বাজারে পরিবর্তন বাংলাদেশের অর্থনীতির জন্য তাৎপর্যপূর্ণ।
এদিকে কাঁচা তুলার বাজারে ভারত পিছিয়ে পড়লেও তুলা দিয়ে তৈরি সুতা সরবরাহে ভারত এখনো বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার। ২০২৪-২৫ বাজার বছরে বাংলাদেশ যে সুতা আমদানি করেছে, তার ৮২ শতাংশই এসেছে ভারত থেকে। আর মাত্র ৭.৫ শতাংশ সুতা পাঠিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীন।
বিশেষজ্ঞদের মতে—বাংলাদেশের ভারতীয় সুতা কেনার কারণ হলো দ্রুত সরবরাহ, কম পরিবহন ব্যয় এবং বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক। অন্যদিকে তুলার ক্ষেত্রে ব্রাজিলের দাম, মান এবং বৈশ্বিক সরবরাহ ক্ষমতা বাংলাদেশকে তাদের ওপর বেশি নির্ভরশীল করেছে।
আগামী ২০২৫-২৬ বাজার বছরে বাংলাদেশের তুলা আমদানি আরও ১.৪ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত স্থানীয় স্পিনিং শিল্পের উচ্চ চাহিদার কারণেই তুলা আমদানি বাড়ছে। এই পরিবর্তন শুধু বৈশ্বিক বাজার নয়, দক্ষিণ এশিয়ার বাণিজ্য ভারসাম্যেও নতুন দিক নির্দেশ করছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৩ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে