
ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতা কাটিয়ে শেষ পর্যায়ে রয়েছে পাবনার নগরবাড়ী নৌবন্দরের নির্মাণকাজ। যদিও মাঝখানে প্রকল্পটি শেষ করার সময়সীমা বাড়ানো হয়েছে দুবার। তবে এরই মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়েছে ৯০ শতাংশ। কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ কাজ শেষ হলে জাহাজ থেকে পণ্য খালাসে গতি বাড়বে অন্তত ১০ গুণ। সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থান।
প্রকল্প সূত্র জানায়, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে একটি আধুনিক নদীবন্দর নির্মাণের উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। এই অঞ্চলে কম খরচে সহজে নদীপথে বিপুল পরিমাণ সার, কয়লা, সিমেন্ট, পাথরসহ অন্যান্য পণ্য আনা-নেওয়া হয় নগরবাড়ী নৌবন্দর দিয়ে। ২০১৮ সালে ৫৬৩ কোটি টাকা ব্যয় ধরে ৩৬ একর জায়গার ওপর যমুনা নদীর পাড়ে শুরু হয় নগরবাড়ী নৌবন্দর নির্মাণকাজ। চার বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। তবে ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতা থাকায় মেয়াদ বাড়ানো হয় দুবার। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় ৯০ শতাংশ।
একসময় বন্দরের জায়গার স্বল্পতার কারণে নদীর পাড়েই জাহাজ থেকে পণ্য খালাস করা হতো। বন্দরের কাজ সম্পূর্ণ শেষ না হলেও সিংহভাগ শেষ হওয়ায় বন্দরটিতে এরই মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে। স্থানীয়দের আশা, এই নদীবন্দরের কাজ শতভাগ শেষ হলে কমবে খরচ, বাড়বে কর্মসংস্থান। সম্প্রতি বন্দরে গিয়ে দেখা যায়, একদিকে জাহাজ থেকে পণ্য খালাস করা হচ্ছে, অন্যদিকে নির্মাণকাজও এগিয়ে চলেছে সমানতালে। শ্রমিকদের হাঁকডাকে মুখর নদীবন্দর। শ্রমিকেরা বিভিন্ন জাহাজ থেকে পণ্য খালাস করে ট্রাকে ভরছেন; আবার জাহাজ থেকে পণ্য মেশিনের সাহায্যে ট্রাকে ভরা হচ্ছে।

নগরবাড়ী থেকে পণ্য আনা-নেওয়ার কাজে থাকা ট্রাকচালক মহিদুল ইসলাম বলেন, ‘বন্দরটা নির্মাণ শেষ হলে পণ্য আনা-নেওয়ায় গাড়ি চলাচল বাড়বে, আমাদের কাজ ও আয় বাড়বে।’
স্থানীয় বাসিন্দা শ্রমিক শফিকুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরে নদীবন্দরের নির্মাণকাজ চলছে, কিন্তু শেষ হয়েও যেন হচ্ছে না। আমরা চাই কাজ দ্রুত শেষ হোক। সরকার এখানকার মানুষের কর্মসংস্থান বাড়ালে অনেক উপকার হবে।’
এদিকে দ্রুততম সময়ে কাজ শেষ করার আশ্বাস মিলেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস রহমান গ্রুপের প্রকল্প ব্যবস্থাপক বদরুল আমিন বলেন, ‘দ্রুতগতিতে এগিয়ে চলছে কাজ। এর আগে ভূমি অধিগ্রহণ জটিলতায় দুবার সময় বাড়ানো হয়েছিল। আশা করি, সময় বাড়ানোর আর প্রয়োজন হবে না। ২০২৫ সালের জুনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।’

নগরবাড়ী নদীবন্দরের বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা আব্দুল ওয়াকিল বলেন, ‘আধুনিক নৌবন্দরের মতো পণ্য খালাসে এখানেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এতে জাহাজ থেকে পণ্য খালাস বাড়বে কয়েক গুণ। বর্তমানে প্রতিদিন মালপত্র খালাস করা যাচ্ছে দুই হাজার টন, বন্দরের কাজ শেষ হলে পণ্য খালাস করা যাবে অন্তত ২০ হাজার টন; পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।’

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৫ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে