কৃষি খাতের আধুনিক প্রযুক্তি ও স্মার্ট সমাধান প্রদর্শনের অন্যতম আয়োজন ‘স্মার্ট এগ্রিউইক এক্সপো ২০২৫’ আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর তাইওয়ানে অনুষ্ঠিত হবে। এই আয়োজনে অংশ নিচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এক্সপোতে কৃষি ভ্যালু চেইনের প্রতিটি ধাপের জন্য প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, টেকসই কৃষি সমাধান এবং এগ্রো-প্রসেসিং প্রযুক্তি প্রদর্শিত হবে।
আয়োজনে অংশ নিতে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবে। ডিসিসিআই জানিয়েছে, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ফিড, কোল্ড-চেইন, এগ্রো-ফুড ও টেকসই কৃষি খাতে প্রযুক্তিগত সহায়তা ও স্মার্ট সমাধান খুঁজতেই তাঁদের এই অংশগ্রহণ।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রদর্শনী পাঁচটি মূল নীতি—টেকসই উন্নয়ন, বাজার সম্প্রসারণ, অগ্রগতি, স্থিতিশীলতা ও উন্নত প্রযুক্তিকে সামনে রেখে অনুষ্ঠিত হবে। পুরো ভ্যালু চেইনে প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাধান তুলে ধরা হবে এক্সপোতে।
সফরকালে ডিসিসিআই প্রতিনিধিদল তাইওয়ানের ব্যবসায়ীদের সঙ্গে একাধিক ব্যবসায়িক ম্যাচমেকিং সভা ও কনফারেন্সে যোগ দেবে। এতে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈশ্বিক টেকসই কৃষি চর্চা সম্পর্কে নতুন দিক খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হবে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—ডিসিসিআই পরিচালক ও মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ডিএমডি রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের এমডি সাইফ উদ্দৌল্লাহ, পরিচালক ও অ্যাডভান্স অফিস টেকনোলজি অ্যান্ড সার্ভিসেসের সিইও এম মোশাররফ হোসেন, ফারমার্স মার্কেট এশিয়ার এমডি তারিকুল ইসলাম চৌধুরী ও সিইও আব্দুল্লাহ আবু বকর, মেঘনা প্যাকেজিং লিমিটেডের এমডি আসিফ জসীম এবং লাল তীর সিড লিমিটেডের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আওয়াল।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে