দেশি মুড়িকাটা পেঁয়াজের প্রভাবে ভোগ্যপণ্যের অন্যতম বাজার খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পণ্যটির দাম। ১০ দিন আগেও যেখানে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০-৩২ টাকা, সেখানে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়। একই কারণে বাজারে কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় অন্য পেঁয়াজের চাহিদাও কমেছে। ফলে খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
খাতুনগঞ্জের মাহিন ট্রেডার্সের মালিক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খাতুনগঞ্জে এখন দেশি পেঁয়াজে সয়লাব। প্রতিটি আড়তে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় পণ্যটির দাম কমতে শুরু করেছে। বাজারে ভারতীয় নাসিক জাতের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকায়, যেখানে গত সপ্তাহে এই পেঁয়াজ আমরা বিক্রি করেছিলাম ৩৮-৪০ টাকায়।’
এদিকে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও বাড়ছে চায়না রসুনের দাম। এক সপ্তাহ আগে চায়না রসুন যেখানে প্রতি কেজি বিক্রি হয়েছিল ৮০-৮২ টাকায়, সেখানে গতকাল শুক্রবার প্রতি কেজি চায়না রসুন বিক্রি হয় ৯৮-১০০ টাকায়।
বৃহস্পতিবার বাণিজ্যিক নগরী চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের বাজার ঘুরে দেখা যায়, বাজারের প্রতিটি আড়তে দেশি মুড়িকাটা পেঁয়াজের আধিক্য। মজুত করে রাখা হয়েছে প্রচুর দেশি পেঁয়াজ। পাশাপাশি ট্রাক থেকে নামানো হচ্ছে পেঁয়াজ। তবে আড়তগুলোয় সেভাবে মজুত নেই ভারতীয় পেঁয়াজের। অন্যদিকে সরবরাহ একেবারে কমে গেছে মিয়ানমারের পেঁয়াজের। যেখানে এক মাস আগেও বাজার দখলে ছিল মিয়ানমারের পেঁয়াজের, সেখানে এখন প্রতিদিন দুই-এক ট্রাকের বেশি মিয়ানমারের পেঁয়াজ আসছে না। আর যেগুলো আসছে, সেগুলোরও মান খারাপ বলে জানিয়েছেন আড়তদারেরা। তাঁরা জানিয়েছেন, বাজারে এখন মিয়ানমারের যেসব পেঁয়াজ আসছে, সেগুলোর মান খুব একটা ভালো না। অধিকাংশ পেঁয়াজের ওপরের খোসা নেই। দামও অনেক কম। প্রতি কেজি ১৮-১৯ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে এখন প্রতিদিন ২০-২৫ ট্রাক মুড়িকাটা পেঁয়াজ আসছে। সেখানে ভারতীয় পেঁয়াজ আসছে মাত্র চার-পাঁচ ট্রাক। অন্যদিকে মিয়ানমারের পেঁয়াজ আসছে এক-দুই ট্রাক। মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়ে গেলে পণ্যটির দাম আরও কমে যাবে বলে জানিয়েছেন তাঁরা।
জানতে চাইলে খাতুনগঞ্জের রহমত এন্টারপ্রাইজের মালিক নাজিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে পেঁয়াজের দাম কমে যায়। এই সময় বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ে, ফলে দাম কমে। এখন খাতুনগঞ্জে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। সামনে আরও কমবে।
পাইকারিতে কমলেও খুচরা বাজারে পেঁয়াজের দাম এখনো সেভাবে কমেনি। নগরীর পাহাড়তলী, চৌমুহনী কর্ণফুলী মার্কেটে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরায় ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০টাকায় আর দেশি ৪০-৪২ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে মিয়ানমারের পেঁয়াজ।
পাহাড়তলী বাজারের মুদি দোকানি রাসেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যে পেঁয়াজ এখন বিক্রি করছি, সেগুলো আগের দামে কেনা। তাই আগের দামেই বিক্রি করতে হচ্ছে। তবে পাইকারিতে যেহেতু দাম কমেছে, তাহলে খুচরায়ও কমে যাবে।’
খাতুনগঞ্জে প্রতি কেজি চায়না আদা বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকায়। দেশি রসুনের দাম মানভেদে ৪০-৫০ টাকা। অন্যদিকে দেশি আদা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়।

বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৩৬ মিনিট আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
১ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৪ ঘণ্টা আগে