
পশ্চিমা বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন, নুভিস্তা ও সানোফির পর এবার বাংলাদেশ ছাড়ছে সুইজারল্যান্ডের নোভার্টিস এজি। এর ফলে দেশের একমাত্র বিদেশি ওষুধ কোম্পানি হিসেবে থাকল ভারতের সান ফার্মাসিউটিক্যালস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাডিয়েন্ট ফার্মা বলেছে, প্রায় ৫০ বছর কার্যক্রম চালানোর পর নোভার্টিস বাংলাদেশ নিজের কাছে থাকা ৬০ শতাংশ শেয়ারের পুরোটাই র্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে বিক্রি করছে। এজন্য আজ শনিবার শেয়ার ক্রয় চুক্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা ছিলেন। এই চুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতির প্রসারের আশা করা হচ্ছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে যৌথ উদ্যোগে কোম্পানিটি পরিচালিত হচ্ছে নোভার্টিস। নোভার্টিস চলে যাওয়ার পর বাংলাদেশে স্থানীয় কারখানা থাকা একমাত্র বিদেশি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হবে ভারতীয় সান ফার্মার সহযোগী প্রতিষ্ঠান সান ফার্মা বাংলাদেশ।
নোভার্টিস এজি ১৯৭৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। বিসিআইসিআইয়ের সঙ্গে যৌথ অংশীদারিত্বে কোম্পানি কাজ করেছে। ওষুধের মান ও গবেষণাধর্মী কার্যক্রমের জন্য বিশ্বব্যাপী পরিচিত। বাংলাদেশে তাদের কার্যক্রমের মূল লক্ষ্য ছিল উচ্চমানের ওষুধ সরবরাহ করা এবং স্থানীয় স্বাস্থ্য খাতে উদ্ভাবনী সমাধান আনা।
বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানিগুলোর কৌশলগত পুনর্বিন্যাস এবং ব্যবসায়িক কাঠামোয় পরিবর্তনের অংশ হিসেবে নোভার্টিস বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়িক পরিবেশ, স্থানীয় প্রতিযোগিতা এবং লাভজনকতা হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে স্থানীয় প্রতিষ্ঠানের আধিপত্য এবং নিম্নমূল্যে ওষুধ তৈরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এর আগে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে), নুভিস্তা এবং সানোফির মতো বড় প্রতিষ্ঠানও একই কারণে বাংলাদেশ ছেড়েছে।
বাংলাদেশের ওষুধশিল্প এখন প্রায় সম্পূর্ণভাবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে। বিক্রয়ের এই চুক্তি বাংলাদেশি ওষুধশিল্পে নতুন অধ্যায়ের সূচনা করবে। বর্তমানে দেশীয় প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি ও বিনিয়োগে এগিয়ে থেকে বহুজাতিক প্রতিষ্ঠানের স্থান দখল করছে।
বিশ্লেষকরা মনে করছেন, নোভার্টিসের মতো প্রতিষ্ঠানের বিদায় আন্তর্জাতিক ওষুধশিল্পে বাংলাদেশের উপস্থিতি ও বিনিয়োগ কাঠামো নিয়ে প্রশ্ন তুলতে পারে। তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলো এই শূন্যস্থান পূরণে সক্রিয় ভূমিকা পালন করছে।
নোভার্টিসের বিদায়ের ফলে বাংলাদেশের ওষুধশিল্পে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। র্যাডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ইতোমধ্যে নোভার্টিসের স্থানীয় ব্যবসা পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়া স্থানীয় বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৬ ঘণ্টা আগে