
কর প্রদানের বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে আয়কর ও ভ্যাট প্রদানে দেশের সর্বস্তরের জনগণের পাশাপাশি ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
আজ ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যক্তিগত আয়কর ও ই-রিটার্ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
কর্মশালার সূচনা বক্তব্যে তাসকীন আহমেদ বলেন, ‘কর রাজস্বের মাধ্যমে সরকার দেশীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণে আয়কর জমা দেওয়া আমাদের প্রত্যেক নাগরিক ও ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের জিডিপিতে আয়করের অবদান তুলনামূলকভাবে অনেক কম। আমাদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে; বেশি হারে কর প্রদান করতে হবে।’
ডিসিসিআই সভাপতি বলেন, সরকার জনগণকে আয়কর প্রদানে উৎসাহিত করার পাশাপাশি কর প্রদান প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ই-রিটার্ন ব্যবস্থার প্রবর্তন করেছে, যার মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাসহ ব্যবসায়ীদের কর প্রদানে এগিয়ে আসার ওপর তিনি জোরারোপ করেন।
কর্মশালায় আয়কর, মূল্য সংযোজন (ভ্যাট) এবং ই-রিটার্নের ওপর তিনটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে যথাক্রমে হাদি লুৎফুল অ্যান্ড কোং-এর সিইও লুৎফুল হাদি, এফসিএ, বিজ সলিউশনস লিমিটেডের মো. শফিকুল ইসলাম, এফসিএ ও স্নেহাশীষ মোহাম্মদ অ্যান্ড কোং-এর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের ওই বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।
আয়োজিত এ কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্য প্রতিষ্ঠানসমূহের ৭০-এর অধিক প্রতিনিধি যোগদান করেন এবং উল্লেখিত বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়।
এ সময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে