
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদ রানার বিরুদ্ধে রাণীশংকৈল প্রেসক্লাব নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদ রানা ও তাঁর ছেলে মশিউর রহমানের বিষয়ে ক্যাসিনো এজেন্ট ও অবৈধ সম্পদের বিষয়ে আলোচনা হয়। সে বিষয়ে কয়েকজন সাংবাদিক সরেজমিন অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গেলে রাণীশংকৈল প্রেসক্লাবসহ প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের গুষ্টি সাফ করে দেওয়ার হুমকি দেন এ কৃষক দল নেতা।
জানা গেছে, কৃষক দলের নেতা মাসুদ রানার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কৃষক দল নেতা মাসুদ রানা বক্তব্য দিতে অপারগতা করেন। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, ‘মাসুদ রানা কৃষক দল কমিটিতে রয়েছে কি না আমার জানা নেই। যদি কমিটিতে থেকে থাকে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমিন শনিবার বিকেলে বলেন, ‘এ ধরনের হুমকি দিয়ে থাকলে এটি দুঃখজনক ঘটনা। আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’ রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ‘বিষয়টি আমি জানি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে