
রাতের আঁধারে দুর্বৃত্তরা খুঁড়েছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের বিবি শখিনার মাজার। কংক্রিটের আস্তরণ ভেঙে প্রাচীন এই মাজারে প্রায় চার ফুট গভীর করা হয়েছে। কারা, কী কারণে এই কাজ করেছে জানেন না এলাকাবাসী।
বিবি শখিনার মাজার রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় অবস্থিত। এই মাজার দুর্বৃত্তদের খোঁড়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারি।
সরেজমিনে জানা গেছে, সন্ধ্যারই সাতঘরিয়া এলাকার কবরস্থানের একটি পুকুরের পাশে বিবি শখিনার মাজার কংক্রিটের আস্তরণ দিয়ে তৈরি করা। এই মাজারের মধ্যখানের আস্তরণ ভেঙে প্রায় চার ফুট মাটি খোঁড়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। এই খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক মানুষ ভিড় করছেন।
স্থানীয়দের ধারণা, মাজার খোঁড়ার ঘটনা গতকাল বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘটিয়েছে। কী কারণে মাজার খোঁড়া হয়েছে তা জানেন না এলাকাবাসী। গতকাল দিনের বেলা বিবি শখিনার মাজার ঠিক ছিল। কিন্তু আজ সকালে তাঁরা দেখতে পান মাজারের ঠিক মাঝখানে প্রায় চার ফুট গর্ত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা সোহেল আলী ও রুবেল আলী জানান, বিবি শখিনার মাজার কবে স্থাপিত হয়েছে সঠিক ইতিহাস তাঁরা জানেন না। এই মাজারকে কেন্দ্র করে কবরস্থান ও ঈদগাঁ মাঠ গড়ে উঠেছে। এখানে মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দীর্ঘদিন ধরে পালন করে আসছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, মাজারে কোনো মানত করলে উপকার পাওয়া যায়। অনেকে মাজারে এসে দোয়াদরুদ পড়েন। এর পরিচর্যা করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল বারি বলেন, ‘বিবি শখিনা নামক মাজার প্রাচীনকালের। এখানে মানুষ এসে দোয়াদরুদ পড়ে মানত করে। শুনেছি অনেকে উপকার পায়। এই মাজার কে বা কারা রাতের আঁধারে খনন করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার জন্য জানানো হয়েছে।’
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। পুলিশ পাঠিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে