ঠাকুরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার তাঁদের ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর আদালত তাঁদের জেলহাজতে পাঠান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. জয়নুল ইসলাম (৪৭), ভূল্লী থানার সাসলা পিয়ালা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মো. আসাদুল্লাহ (৫৩), তৃঙ্গী থানার মাদারগঞ্জ পাইকপাড়ার বাসিন্দা আওয়ামী লীগের কর্মী মো. আল মামুন (৩২), ভূল্লী থানার খলিসাকুড়ির বাসিন্দা দেবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৮) এবং রুহিয়া থানার কশালগাঁও গ্রামের বাসিন্দা ২০ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল মান্নান (৪০)। ১৫ ও ১৬ নভেম্বর দুই দফায় রুহিয়া, ভূল্লী ও তৃঙ্গীপাড়া এলাকায় তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান জানান, গ্রেপ্তার আসামিরা হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। তদন্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাঁদের জেলহাজতে রাখা প্রয়োজন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে