
প্রতিবন্ধকতা অতিক্রম করে জিপিএ-৫ পেয়েছে জাইমা জারনাস তানিশা। সে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। সে তার অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সেরা সাফল্য অর্জন করেছে। মুখের ভাষা প্রকাশ করতে না পারলেও মনের ভাষা দিয়েই অর্জিত তার সাফল্য সবাইকে অবাক করে দিয়েছে।
তানিশা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০২৫ সালের ঢাকা বোর্ডের ভোকেশনাল শাখার নিয়মিত শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে গতকাল (১০ জুলাই) বৃহস্পতিবার ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার এই কৃতিত্ব সারা উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
তানিশার বাড়ি ঘাটাইল উপজেলার সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামে। তার বাবা মো. জয়নাল আবেদীন জামালপুর জেলার দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী। মা মাফুজুন নাহার বিউটি ঘাটাইল উপজেলার কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেয়ের এমন সাফল্যে তাঁর মা-বাবা দুজনেই আনন্দিত।
তানিশার মা স্কুলশিক্ষক বিউটি বলেন, ‘ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রয়াসে শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে তানিশা। নবম শ্রেণিতে তাকে ভর্তি করা হয় স্থানীয় ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চবিদ্যালয়ে। ওই স্কুল থেকেই সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পড়াশোনা ব্যাপারে স্কুলের শিক্ষকদের পাশাপাশি আমিও সহযোগিতা করতাম। সবার সহযোগিতার কারণে তার ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।’ তানিশার মা আরও জানান, ওর একমাত্র ভাই প্রবাসী। তার ইচ্ছে সে বিদেশে গিয়ে লেখাপড়া করবে।
তার এ সাফল্য তার বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বাসুদেব পাল বলেন, তানিশা পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী। বাক্প্রতিবন্ধিতা তার লেখাপড়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তার অদম্য ইচ্ছাশক্তিই তাকে এ সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতে সে আরও সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে