
টাঙ্গাইলের ধনবাড়ীতে সর্বস্তরের জনগণের ব্যানারে মাদকমুক্ত উপজেলা গড়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ রোববার দুপুরে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ধনবাড়ী উপজেলার কয়াপাড়া, কালিপুর, খাসপাড়া, মিয়াপাড়াসহ বিভিন্ন গ্রামে মাদকের বিস্তার ঘটেছে। কালিপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী-সন্তান, একই গ্রামের জুলহাস উদ্দিন, কয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছ, মো. বেলাল হোসেনসহ অনেকেই মাদকের কারবারে জড়িয়ে পড়ায় এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় ভবেশ ঘোষের ছেলে মানিক ঘোষ সম্প্রতি মাদক নেওয়ার টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় মো. আশরাফ আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ধনবাড়ী পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান বকল প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি ধনবাড়ী পৌরসভাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে বলেন, ধনবাড়ী পৌর শহরের যেকোনো জায়গায় মাদকসেবী ও মাদক কারবারি পাওয়ামাত্র আটক করে থানায় দেওয়ার নির্দেশ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নাজির উদ্দিন, ভবেশ ঘোষ, কবির হোসেন প্রমুখ।
পরে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, মাদকের ভয়াবহতার নিয়ে কয়েক দিন আগে আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা হয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আগামী ৮ মে নির্বাচনের পরই জিরো টলারেন্স নীতিতে পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী এক মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে প্রশাসনের শক্তিশালী কার্যক্রম ধনবাড়ীবাসী দেখতে পাবেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে