
টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে থানায় আত্মসমর্পণ করেছেন আব্দুল লতিফ। এর আগে ওই দিন দুপুরে তিনি রোজিনা বেগমকে (৩৫) শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে হত্যা করেন।
আজ মঙ্গলবার হত্যার কথা স্বীকার করে আব্দুল লতিফ আদালতে জবানবন্দি দিয়েছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদুল ইসলাম জানান, টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে লতিফ মিয়া স্ত্রী হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। তাঁর স্বামী লতিফ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল লতিফ প্রবাসে থাকার সময় রোজিনা বেগম বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান। বছর দুয়েক আগে লতিফ মিয়া দেশে এসে তাঁর স্ত্রীকে সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু স্ত্রী কৌশলে সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এ নিয়ে বছরখানেক ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। এক সপ্তাহ আগে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান।
গত রোববার লতিফ শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। গতকাল সকালে ছেলে-মেয়ে স্কুলে চলে গেলে দুপুরে রোজিনা ঘরে শুয়ে ছিলেন। তখন লতিফ কুড়াল দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে