
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বাসায় এক নারীকে হেনস্তা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই নারী।
আজ বৃহস্পতিবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাদ আলী।
জিডিতে ওই নারী অভিযোগ করেন, গত ৩ মার্চ সকালে সংসদ সদস্য আমানুর রহমান খান রানার ঢাকার ন্যাম ভবনের বাসায় রানার বড় মেয়ে জান্নাতুল তাসনুভা খান রক্তিম (২৫) ওই নারীকে যেতে বলেন। ওইদিনই রাত ৮টায় ন্যাম ভবনের বাসায় যান ওই নারী ও তার স্বামী।
তিনি অভিযোগ করেন, তাকে বাসার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে এমপি রানার বড় মেয়ে জান্নাতুল তাসনুভা খান রক্তিম ও ছোট মেয়ে জান্নাতুল মাওয়া খান সুমাইয়া (১৮), ছেলে ওমর ফারুক (২০) ও এমপি রানার স্ত্রী ফরিদা রহমান খান (৫০) ওই নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তাদেরকে শান্ত করার চেষ্টা করলে তারা ওই নারীকে কিলঘুষি মারে। তখন তার মোবাইল ফোন পড়ে যায়। এ সময় তারা ওই নারী ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়।
পরে তার মোবাইল ফোন ফেরত পাওয়ার ব্যবস্থাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
এ বিষয়ে ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। জিডি বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। পরে সেটা মীমাংসা হয়ে যায়। আমাদেরকে মীমাংসার বিষয় জানানোর পর আমরা আর তদন্তের বিষয়ে এগুইনি।’
এ ঘটনার বিষয়ে জানতে একাধিকবার সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে মোবাইলে বাসায় ডেকে নিয়ে নারীকে হেনস্তা ও হত্যার হুমকির বিষয়ে করা জিডির বিষয়ে জানতে খুদে বার্তা পাঠিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত ও সমালোচিত টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি রানা। বিচারাধীন এ মামলায় ইতিমধ্যে প্রায় দুই বছর কারাভোগ করেছেন তিনি।
ওই ঘটনায় তিনি ও তার তিন ভাইকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে জয়ী হন।
এ ছাড়া বিভিন্ন সময়ে রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি, রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের মানহানিসহ নানা ঘটনায় বিতর্কিত হয়েছেন রানা।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে