
টাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। ওই কেন্দ্রের কেন্দ্রসচিব তোফাজ্জল হোসেন তুহিন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন—মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবু জায়েদ ও মোহাম্মদ মেহেদী হাসান। গত ১০ এপ্রিল অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে।
কারিগরি স্কুল কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন তুহিন বলেন, এটা আগের পরীক্ষার ভিডিও। শিক্ষকদের মধ্যে চলমান দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে স্বল্প সময়ের মধ্যে। ওই দিন যে শিক্ষকেরা দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, ‘আমরা বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে শিক্ষকেরা ডিউটিতে অবহেলা করেছেন, তাঁরা আর এসএসসি পরীক্ষা চলাকালীন ডিউটি করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে