
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে মামলার তদবির করতে এসে মিজানুর রহমান নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে পুলিশের একটি ট্র্যাকসুট, সোল্ডার লাইট এবং ‘পুলিশ’ লেখা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মিজানুর রহমান কুড়িগ্রামের ভূরুঙ্গমারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার পৌর শহরে ভাড়া বাসায় বাস করেন।
পুলিশ জানায়, দেলদুয়ার উপজেলার পাঁচ এলাসিন গ্রামের সাগর কর্মকারের সঙ্গে তাঁর ফুফার জমি নিয়ে বিরোধ রয়েছে। এ-সংক্রান্ত মামলায় বাদী সাগর কর্মকারের পক্ষে তদবির করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুর থানায় আসেন মিজানুর। তিনি নিজেকে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এসআই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন।
মধুপুর থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া জানান, কথাবার্তার একপর্যায়ে তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে পরিচয় যাচাই করা হয়। পরে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। মামলার বাদী সাগর কর্মকারের কাছ থেকে ১৭ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
মধুপুর থানার ওসি ফজলুল হক বলেন, মিজানুর পেশাদার প্রতারক এবং পুলিশ পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করতেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, কীভাবে পুলিশের ব্যবহৃত সরঞ্জাম তাঁর হাতে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে