
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে তাঁকে টাঙ্গাইল কারাগার থেকে থানায় নিয়ে আসে পুলিশ।
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে রিমান্ডে আনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। এ সময় একদল দুষ্কৃতকারী গোড়াই হাইওয়ে থানায় হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গোপালপুর এলাকার হিমনগর গ্রামের ইমন সেখানে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইমন হিমনগর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে ১৯ আগস্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে প্রধান আসামি করা হয়।
এদিকে, গত ১৪ অক্টোবর আব্দুর রাজ্জাককে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ১১ নভেম্বর তাঁকে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক ইসমত আরা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মির্জাপুর থানা ছাড়াও অপর দুই মামলায় আব্দুর রাজ্জাককে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁর নামে মধুপুর থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ৫ আগস্ট স্কুলছাত্র মারুফ হত্যাকাণ্ডের ঘটনায় করা জেলার সদর থানার মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে