টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান খান কিসলু (৫৮) নামের ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বেকড়া গ্রামের বাসিন্দা।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসাদুজ্জামান খান কিসলুকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় গ্রেপ্তার করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট নাগরপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। এ সময় একটি সন্ত্রাসী দল ছাত্রদের ওপর হামলা চালায়। এ ঘটনায় মো. তাইজুল ইসলাম নামের এক ছাত্র ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭০-৮০ জনের নামে নাগরপুর থানায় মামলা করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে