
টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক পানিতে উল্টে পড়েছে। এ সময় ট্রাকটি পানির নিচে তলিয়ে যায়। এতে ট্রাকচালকসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা এলাকর সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল থেকে দেলদুয়ারগামী বালুবাহী ট্রাকটি সেতুর দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ।
ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চারজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবারসহ ব্রিজটি চারবার ভাঙল। আগে কাঠের সেতু থাকা অবস্থায় আরও দুবার ভেঙে পড়েছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার ভেঙে পড়ে। সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে সেতু নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
সেহড়াতৈল গ্রামের আরশেদ আলী বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। দুপাশে সতর্কসংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তার পরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গত রাতে বালুবোঝাই ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে