
টাঙ্গাইলের মধুপুরে এক মেয়ের জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরের আনারসবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামে (হগাবাড়ি) কৃষক নয়েজ উদ্দীনের বাগানের পাঁচ হাজারের বেশি আনারস কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ১৭ জুন মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নয়েজ উদ্দীন ও তাঁর পরিবারের অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরে তাঁদের মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবু এ ঘটনা ঘটিয়েছেন।
আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত কৃষক নয়েজ উদ্দীনের স্ত্রী আছমা বেগম জানান, প্রায় ৪৫ শতাংশ জায়গাজুড়ে পাঁচ হাজার আনারস রোপণ করেছিলেন তাঁরা। বাগান পরিচর্যায়, জমি উন্নয়ন, চারা কেনা, শ্রমিক খরচ, পরিচর্যাসহ সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছিল। পুঁজি না থাকায় লোন নিয়ে তাঁরা এই আনারসের বাগান করেছিলেন। তিনি জানান, তাঁর মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুর সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার আনুমানিক রাত ১০টায় দিকে বাবু এবং তাঁর সহযোগী মনিরসহ আরও আট-দশজন তাঁর বাগানের সব আনারস কেটে ফেলেছেন।

এ ব্যাপারে জহিরুল ইসলাম বলেন, ‘আমার সাথে শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ কারণেই আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ এনেছে তারা। আনারস কেটে ফেলার ঘটনার সাথে আমি জড়িত নই।’ মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনিও এই ঘটনায় জড়িত নন বলে দাবি করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, এমন একটি ঘটনা তিনি শুনেছেন। এ নিয়ে অভিযোগ পেয়েছেন। এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে