
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকে ধাক্কায় প্রাইভেট কারের আরোহী মা ও শিশুপুত্র নিহত হয়েছেন। তাঁরা বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহত ব্যক্তিরা হলেন ফেনীর জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তাঁর ১০ মাস বয়সী শিশুপুত্র তাজরিয়া কবির। তাঁরা টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ঢাকায় ফিরছিলেন।
গোড়াই হাইওয়ে পুলিশ সূত্র জানা গেছে, বিকেল ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী একটি প্রাইভেট কারের পেছনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৩৩) ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা মা ও শিশু ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন প্রাইভেট কারের চালক। তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই স্থানের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও ট্রাক সরিয়ে নিলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাইভেট কারে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে খুঁজে পাওয়া যায়নি। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে