টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। আজ শনিবার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর সল্লা চরপাড়ায় এবং টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের সালেংকা মোড়ে দুর্ঘটনা দুটি ঘটে।
মহাসড়কের সল্লা চরপাড়ায় নিহতরা হচ্ছেন–কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর শুকুর আলীর ছেলে অটো ভ্যানচালক আব্দুস সাত্তার (৪০) এবং একই উপজেলার কুর্শাবেনু গ্রামের আব্দুল হকের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মমিনুর রহমান মমিন (৪৫)। অপরদিকে ঘাটাইলের সালেংকা মোড়ে নিহত অটোচালক লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খাঁর ছেলে টিটু খাঁ (৬০)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার দুপুরে কাঁচামাল ব্যবসায়ী মমিন উপজেলার জোকারচর থেকে মালামাল নিয়ে অটো ভ্যানে করে হাতিয়া হাটে যাচ্ছিলেন। অটো ভ্যানটি সল্লা চরপাড়া নামক স্থানে পৌঁছালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭৫০৩) পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার ও মমিনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অটোচালক আব্দুস সাত্তারের মরদেহ থানায় আনা হয়েছে। কাঁচামাল ব্যবসায়ী মমিনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
অপরদিকে একই দিন সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে মাটিবোঝাই একটি ড্রামট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮-৬৩১৮) সঙ্গে অটোরিকশার সংঘর্ষে টিটু খাঁ নিহত ও অপর দুজন আহত হন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে টিটু খাঁসহ কয়েক ব্যক্তি তাদের এক আত্মীয়র জানাজা নামাজে যোগ দিতে অটোরিকশা নিয়ে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। তারা সালেংকা মোড়ে পৌঁছালে মাটিবোঝাই ড্রামট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই টিটু মারা যান। এ ঘটনায় লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) ও নুরজাহান (৭৫) আহত হন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে