সিলেটের ওসমানীনগর থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ নিজাম উদ্দিন (২৯) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ভারতীয় চিনিসহ তাঁকে আটক করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
নিজাম উদ্দিনের বাড়ি জৈন্তাপুর উপজেলার উত্তর ঘাটেরচটি এলাকায়।
সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বলেন, তাঁর বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকে বালু দিয়ে ঢেকে অভিনব কায়দায় যাওয়ার সময় ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় নিজাম উদ্দিনকে আটক করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে