পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আমরা হাওরের বোরো ফসল রক্ষায় আন্তরিকতার সহিত কাজ করছি। সাংবাদিকেরা অতিরঞ্জিত করে বলেন—হাওরে বাঁধের কাজ হয়নি; দুর্নীতি হয়েছে। ২০ দিন ধরে নদ নদীতে পানি রয়েছে। কোথাও কি বাঁধ ভেঙেছে? একটাও ভাঙেনি।’ আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জ জেলায় ৭২৭টি ফসল রক্ষা বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে তিনটি বাঁধে সামান্য ক্ষতি হয়েছে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে হাওরের ফসল রক্ষায় আমরা মহাপরিকল্পনা নিয়েছি। ১ হাজার ৫৪৭ কোটি টাকা ব্যয়ে হাওর রক্ষায় ১৪টি নদী খননসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বন্যার আগে এর সুফল পাওয়া যাবে। নদী ও খাল খননের মাধ্যমে নাব্যতা বাড়লে বাঁধ উপচে পানি হাওরে ঢুকবে না।
সবার সমন্বিত প্রচেষ্টায় সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষা হয়েছে উল্লেখ করে জাহিদ ফারুক বলেন, গত ২০ দিন ধরে নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও মাত্র তিনটি জায়গায় বাঁধ ভেঙে কিছু ফসলের ক্ষতি হয়েছে।
প্রতিমন্ত্রী পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্তৃপক্ষকে হাওরে এসে পর্যবেক্ষণের মাধ্যমে কৃষকদের সঙ্গে কথা বলে প্রকল্প তৈরির নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পাউবো মহাপরিচালক ফজলুর রশিদ, পাউবো অতিরিক্ত মহাপরিচালক মাহবুর রহমান, পাউবো সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম প্রমুখ।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে