
সিলেটের কুশিয়ারা নদীতে মাছ ধরার জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পরে ফুলেছ আহমদ (৩২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা রেলসেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফুলেছ আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর ছেলে। আজ বেলা সাড়ে ১১টায় মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।
জানা গেছে, আজ ফুলেছ আহমদ সুবেল ও রাজন নামের আরও দুই জেলের সঙ্গে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জাল নদীতে আটকে যায়। জালটি ছাড়াতে তিনজন নদীতে ডুব দেন। তাঁদের মধ্যে দুইজন উঠে এলেও ফুলেছ নিখোঁজ হন। পরে ওই জেলেরা তাঁকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেছ আহমদ নিখোঁজ হন। আড়াই ঘণ্টা পর ডুবুরিরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। তাঁর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে