
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে এ সরকারের কোনো বিকল্প নেই। তাই আবারও শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় নিশ্চিতে দলীয় সব নেতা–কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আজ শুক্রবার সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
বিশেষ অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ।
আরও বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহ্বায়ক শাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, উপজেলা তাঁতি লীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা অ্যাকাডেমিক ভবন, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের অ্যাকাডেমিক ভবন এবং রুস্তুমপুর ইউনিয়নের গোরাগাম উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে