সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযানে ৪৫ বোতল ভারতীয় মদসহ ৪২ বস্তা চিনি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় উপজেলার নযাগাং নদীর চাঙ্গীল এলাকায় নয়াগাং নদীতে অভিযান চালিয়ে নৌকায় নিয়ে আসা ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
অপরদিকে সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার জৈন্তাপুর ইউনিয়ন সংলগ্ন চাঙ্গিল সেতুর নিচে দুটি বারকী নৌকা হতে ৪২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে চোরাকারবারিরা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান করে ৪৫ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা চিনি জব্দ করে পুলিশ। দুটি ঘটনায় বিধি মোতাবেক মামলা দায়ের করা হবে। এ ছাড়া চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
১ ঘণ্টা আগে