
সিলেটের জৈন্তাপুরের হরিপুরে সেনাসদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় উপজেলা বিএনপির সভাপতিসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার সকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন। তিনি বলেন, চোরাচালানে বাধা দেওয়ায় সেনাবাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় এর আগে আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিনে ছিলেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী তাঁরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৭ মার্চ দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। পথে একদল চোরাকারবারি পূর্বপরিকল্পিতভাবে সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনাসদস্য আহত হন এবং তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পরদিন ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি প্রথমে থানা-পুলিশ তদন্ত করলেও বর্তমানে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়।
সিলেট জেলা পুলিশের কোর্ট পুলিশ পরিদর্শক জমসেদ আহমদ জানান, কারাগারে পাঠানো আসামিরা হলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপর শ্যামপুর এলাকার আব্দুর রশীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চানঘাট এলাকার ফারুক আহমদ, হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও দলইপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ, মুতলিব, উত্তর বাঘেরখালেট এলাকার আজিজুর রহমান, ফখরুল ইসলাম, লামা শ্যামপুরের আমির উদ্দীন, মাসুক, উপর শ্যামপুরের জহির উদ্দিন ও ইসমাইল আলী।
জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় নেতারা গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে দলীয় ফোরামে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৮ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে