সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দুর রহমানের (৩০) লাশ ফেরত দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আন্তর্জাতিক পিলার ১৩৩৯-সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।
আব্দুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মেঘালয় পুলিশ বাক্সবন্দী লাশ নিয়ে সীমান্তে পৌঁছালে পতাকা বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা-পুলিশ লাশটি গ্রহণ করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, গত শুক্রবার দুপুরে সীমান্তের ১৩৩৮-৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে গুলি চালায় বিএসএফ। এতে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও কয়েকজনের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কিনে ফেরার পথে এ হামলার শিকার হন। গুলিতে আহত অন্যরা কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আব্দুর রহমানের লাশ সীমান্তে পড়ে থাকে।
ঘটনার পর বিজিবি ডোনা ক্যাম্প বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত চায়। কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত রাতের বৈঠকে লাশ হস্তান্তর করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে