
বৈদ্যুতিক শক খেয়ে মাটিতে পড়া একটি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট রোড সংলগ্ন খাদিমনগর ইউনিয়নের কাকুয়ারপাড় থেকে বিপন্ন প্রজাতির এই হনুমান উদ্ধার করা হয়। এই ঘটনায় অন্তঃসত্ত্বা হনুমানটির গর্ভপাত হওয়ায় চলছে সেবাশুশ্রূষা।
প্রাধিকারের সদস্যদের থেকে জানা গেছে, গত সোমবার রাতে একটি গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় বৈদ্যুতিক শক খেয়ে মাটিয়ে পড়ে যায় মুখপোড়া হনুমানটি। ওই রাতেই অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় রিপন কুমার দেব, এমদাদুল হক সোহাগ, মতি মিয়া ও শামিম আহমদসহ এলাকার কয়েকজন হনুমানটিকে উদ্ধার করেন। লিটন ও তাঁর ভাই রিপন হনুমানটিকে নিজেদের বাসায় নিয়ে যান।
হনুমানটি অন্তঃসত্ত্বা ছিল। প্রাথমিক সেবা-শুশ্রূষা শেষে কিছুটা সুস্থ হওয়ায় এটি ছেড়ে দেন লিটন ও রিপন। কিন্তু আবারও গাছে উঠার পর দুর্ঘটনাবশত পড়ে গিয়ে হনুমানটির গর্ভপাত হয় এবং শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানান প্রাধিকারের সদস্যরা।
পরবর্তীতে স্থানীয় সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবিরের মাধ্যমে প্রাধিকারের সঙ্গে যোগাযোগ করা হয়। আশরাফুল ও প্রাধিকারের সভাপতি মাহাদী হাসান ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে হনুমানটিকে প্রাধিকারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
প্রাধিকার সভাপতি মাহাদী হাসান বলেন, ‘আমরা হনুমানটিকে পর্যবেক্ষণে রেখেছি। তার চিকিৎসা চলছে। হনুমানটি এখন খানিকটা সুস্থ। নিজেই খাবার খেতে পারছে। আশা করি এক সপ্তাহের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুস্থ হলেই আমরা হনুমানটি জঙ্গল অবমুক্ত করব।’
বাংলাদেশে তিন প্রজাতির হনুমান দেখা যায়, এর মধ্যে মুখপোড়া হনুমান অন্যতম। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনে এদের দেখা যায়। কিন্তু বনজঙ্গল ধ্বংস ও পরিবেশ বিপর্যয়ের কারণে দিন দিন প্রাণীটি কমে যাচ্ছে। বর্তমানে মুখপোড়া হনুমান বিপন্ন প্রাণী বলে বিবেচিত।

স্থবির হয়ে পড়া বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন প্রকল্প গতি পেয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা প্রকল্পটির সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত ডিপিপিতে বাংলাদেশ রেলওয়ের এই প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।
৪১ মিনিট আগে
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদিত জনবলকাঠামোয় উপাধ্যক্ষ পদ নেই। তবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ডা. এ এফ এম আতিকুর রহমানকে উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পর থেকে তিনি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন। এমনকি অধ্যক্ষের জন্য বরাদ্দ সরকারি গাড়িও ব্যবহার করেন তিনি।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঘরবাড়ি, সড়ক, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় পানি ঢুকে পড়েছে। প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি, খাবার-সংকটে পড়েছেন বাসিন্দারা। এ ছাড়া সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগে...
১ ঘণ্টা আগে
যশোর শহরের চিত্রামোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকসেবা কক্ষের ভেতরে ১০ জনের জটলা। সবার হাতেই এক টুকরো কাগজ। সেই কাগজে কারও ব্যবসাপ্রতিষ্ঠান, কারও-বা বাসাবাড়ির লক হয়ে পড়া বিদ্যুতিক প্রিপেইড মিটারের নাম্বার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টা এই দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগে