
স্ত্রীর মৃত্যুর শোকে জানাজার সময় মারা গেলেন স্বামী জমশিদ আলীও। ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ইলামেরগাঁও আটঘর গ্রামে। অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শতবর্ষী জমশিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা বার্ধক্যের রোগে গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মারা যান। জানাজা ঠিক করা হয় আজ রোববার বেলা ১১টার দিকে।
গতকাল শনিবার রাতে এশার নামাজ আদায় শেষে বেশ কিছুক্ষণ পবিত্র কোরআন শরিফ তিলাওয়াত করেন জমশিদ আলী। আজ সকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হলে দ্রুত তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরই জানাজার ঠিক আগমুহূর্তে তিনি চলে যান না ফেরার দেশে। বাদ আসর স্ত্রীর পাশেই তাঁকে শায়িত করা হয়।
জমশিদ-হাওয়ারুন দম্পতি ৬ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এই দম্পতির ছেলে আব্দুল আজিজ বলেন, ‘আমাদের আম্মা মৃত্যুর পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে জানাযার নামাজের সময় নির্ধারণ করা হয়েছিল। এর ঘণ্টাখানেক পূর্বে হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা গ্রহণ শেষে বাড়িতে আসার পর আম্মার জানাজার নামাজের ১০–১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সঙ্গে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্ঠদায়ক।’
এই দম্পতির বিষয়ে স্থানীয় নকীখালি বাজারের ব্যবসায়ী মো. কাওছার খান বলেন, ‘এরকম দম্পতি খুব কমই দেখেছি। তারা একজন আরেক জনের হাত ধরে ডাক্তারের কাছে যেত। কোথাও গেলে সব সময় তাদেরকে একসাথেই দেখা যেত। আজ একসঙ্গেই তারা কবরে চলে গেলেন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে