বাংলা একাডেমি পুরস্কার-২০২৩ পাওয়ায় লোক গবেষক ও সাংবাদিক সুমনকুমার দাশকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে নগরের রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে সুমনকুমার দাশ সংবর্ধনা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘লোকায়ত সখা’ শিরোনামে সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা পরিষদের সদস্যসচিব মু. আনোয়ার হোসেন রনি।
পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তুষার করের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক ড. ভীষ্মদেব চৌধুরী ও ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে