
সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ফয়জুল হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামবাসী সুলতান আহমদ (৫৫) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে।
নিহত ফয়জুল হোসেন নয়াগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে। অভিযুক্ত সুলতান আহমদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, নয়াগাঁও গ্রামের ফয়জুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুলতান ও তাঁর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ শুক্রবার সকালে বাড়ির উঠানে ফয়জুল হোসেনের সঙ্গে সুলতানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুলতান ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকলে ফয়জুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে ফয়জুলকে দা দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। এ সময় পালানোর চেষ্টা করলে গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক সুলতানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে