
কৃষি বিপণন অধিদপ্তর গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে আদেশ জারি করলেও তা মানছেন না সিলেটের ব্যবসায়ীরা। তাঁরা আগের দামেই বিক্রি করছেন পণ্য। নতুন দামের বিষয়ে জানেন না বলে দাবি একাধিক ব্যবসায়ীর। প্রশাসন বলছে, ‘আমরা এখন ব্যবসায়ীদের বাজারদর সম্পর্কে জানাব। ১৯ তারিখের পর মোবাইল কোর্ট চালানো হবে।’
গতকাল শুক্রবার কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে আদেশ জারি করা হয়।
সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংসের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৬৪ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে আগের ৭৫০ টাকায়। এ ছাড়া খাসির মাংস ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। খাসির মাংস ও ব্রয়লার মুরগির দাম যথাক্রমে ১১০০ টাকা ও ২৩০ টাকা।
আর শসা ৭৫ থেকে ৮৫ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১৩০, পিঁয়াজ ১২০, লাউ ৪৫, শিম ৬০ থেকে ৭০, টমেটো ৬০ টাকা এবং বেগুন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৩০ টাকা আর টমেটো ৪৫ টাকায় বিক্রির জন্য বলা হলেও তা মানছেন না ব্যবসায়ীরা।
পাঙাশ খুচরা বাজারে ১৮০.৮৭ টাকা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। কাতল ৩৫৩.৫৯ টাকা বেঁধে দিলেও ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মামুন নামে এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘পত্র-পত্রিকায় দেখলাম শুক্রবার ২৯ পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তবে আজ বাজারে এসে তার কোনো প্রতিফলন দেখছি না। সব পণ্যই আগের দামে বিক্রি হচ্ছে। সরকারি আদেশ ব্যবসায়ীরা মানছেন না। নতুন দাম সম্পর্কে অনেক বিক্রতারাও জানেন না।’
অনেকেই বলছেন, এই দাম নাকি অন্যান্য এলাকার জন্য। সরকারের বেঁধে দেওয়া নতুন দাম সিলেটের বাজারে কার্যকর করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
নগরের কাজিরবাজার এলাকার ব্যবসায়ী সাত্তার মিয়া বলেন, ‘পরিবহনের খরচ, জ্বালানি খরচ, মাছের খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা দাম কমাতে পারছি না। মাছ, মাংসসহ অন্যান্য পণ্য সিটি করপোরেশনের বেঁধে দেওয়া আগের দামেরই বিক্রি করছি। প্রশাসন থেকে জারি করা নতুন নির্দেশনা আমরা জানি না। নতুন নির্দেশনা আসলে সেই দামে বিক্রি শুরু করব।’
কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মীর এনামুল ইসলাম বলেন, ‘আমরা এখন সব ব্যবসায়ীকে নতুন বাজারদর সম্পর্কে জানাচ্ছি। গতকাল শুক্রবার আমাদের মিটিং হয়েছে ডিসি অফিসে। আমরা ১৯ তারিখে একটি মিটিং করে তারপরে মোবাইল কোর্ট অভিযানে যাব।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে