সিলেটের ফেঞ্চুগঞ্জের ধারণ গাজীপুর গ্রামে মেছো বিড়ালের আক্রমণে গুরুতর আহত হয়েছেন লেজু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ। পরে মেছো বিড়ালটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ধারণ গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। লেজু মিয়াকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লেজু মিয়া ফজরের নামাজ পড়ার জন্য নিজ বাড়ির পুকুরে ওজু করতে যান। এ সময় তাঁকে মেছোবাঘ আক্রমণ করে। নিজেকে মুক্ত করতে চিৎকার শুরু করেন এবং বাঘ জড়িয়ে ধরা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এতে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসে। তাঁকে মুক্ত করতে মেছোবাঘটিকে মেরে ফেলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন আজকেরপত্রিকাকে বলেন, ‘মেছো বিড়ালের আক্রমণে ওই বৃদ্ধ খুবই ব্যথা পেয়েছেন। এলাকা লোকজন এটিকে পিটিয়ে মেরে বৃদ্ধকে উদ্ধার করে।’
সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ডলাইফ রেঞ্জার) শহিদুল্লাহ বলেন, ‘মেছো বিড়াল কোনো কোনো পরিস্থিতিতে মানুষের ওপর আক্রমণ করতে পারে। ফেঞ্চুগঞ্জের ঘটনাটি খোঁজ নিয়ে দেখবো।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে