
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছে। তার নাম আফরোজা আক্তার (১৪)। আজ রোববার সকালে অগ্রণী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জান গেছে, অগ্রণী উচ্চবিদ্যালয়ে বেলা ১১টার দিকে অষ্টম শ্রেণির গণিত বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে পড়ে যায়। এতে ওই ক্লাসের ছাত্রী আফরোজা আক্তারের নাক কেটে যায়। এ সময় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে। পরে আহত ছাত্রীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, ‘ভবনটি আগে একতলা ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) মাধ্যমে ২০২৩ সালে এটি তিনতলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্যান লাগিয়েছিল। সম্ভবত নাট ঢিলে বা ক্ষয় হয়ে যাওয়ায় ফ্যানটি খুলে পড়ে যায়। ভবনের সব ফ্যান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৮ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে