
সিলেটের গোয়াইনঘাটে রুবেনা বেগম (৩০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নারীর স্বামী আলী আহমদকে (৩৫) আহতাবস্থায় আটক করা হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আলী আহমদ উপজেলার বগাইয়া মোকাম মহল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। নিহত রুবেনা বেগম উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। এই দম্পতির তিনটি সন্তান আছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ২টার দিকে আলী আহমদ তাঁর স্ত্রী রুবেনাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবেনা। স্ত্রীকে হত্যার পর তিনি নিজেই নিজেকে দা দিয়ে কোপাতে শুরু করেন। স্থানীয়রা তাঁর চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পরে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে। আহত অবস্থায় আটক স্বামীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘাতক স্বামী নিজেও আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। রুবেনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে