
প্রতিটি জায়গায় দুর্বলতা দেখিয়ে আসছে বলেই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা কমে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার একটি হোটেলের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নিউইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে সারজিস বলেন, ‘একদম অনাকাঙ্ক্ষিত ও প্রত্যাশিত এবং বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জাজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার ৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তাদের সঙ্গে নিয়ে গেছে; তাদের অবশ্যই এতটুকু ক্লিয়ার ধারণা থাকা দরকার ছিল, তাঁদের তারা কোন প্রটোকলে কোন জায়গা থেকে কোথায় নিতে পারবে। যদি না নিতে পারে, তাদের সঙ্গে প্রতিটি জায়গায় সিকিউরিটি নিশ্চিত করা প্রয়োজন ছিল। কিন্তু তারা বাংলাদেশের এই প্রধান রাজনৈতিক দলের নেতাদের এমন বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। যেটা শুধু আমাদের জন্য নয়, বাংলাদেশের জন্য এবং সরকারপ্রধানসহ তাঁদের সবার জন্য লজ্জাজনক। আমরা এর আগেও দেখেছি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সেখানে। তাঁর সঙ্গে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাসসহ সিলেট জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সারজিস আলম সিলেট জেলা, মহানগর ও উপজেলা নেতাদের সমন্বয় সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে