সিলেটের গোলাপগঞ্জে অপারেশন ডেভিল হান্টে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকার মৃত পাখি মিয়ার ছেলে অপু খান বদই, উপজেলার কায়স্থগ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ইউপি সদস্য কবির আহমদ (৩৬) ও ধারাবহর গ্রামের ইশাদ আলীর ছেলে টুনু তালুকদার (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ৩ জনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। গোলাপগঞ্জ থানায় তাঁদের ওপর বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে