
সিলেটের গোলাপগঞ্জে এক যুবদল কর্মী খুন হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী পয়েন্ট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার এক ঘণ্টা আগে সাবেক এক ছাত্রদল নেতার পরকীয়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি।
নিহত যুবদল কর্মী রনি হোসাইন (২৬) উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত শেখ রাজু (৩৫) গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁরা বন্ধু ছিলেন।
শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের সাবেক নেতা রাজুকে নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন রনি হোসাইন। পোস্টে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন তিনি। পোস্টের সঙ্গে রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবিও জুড়ে দেন রনি। এর ঘণ্টাখানেক পরই ছুরিকাঘাতে খুন হন রনি।

গতকাল রাতে রনি হোসাইন তাঁর ফেসবুক আইডিতে লেখেন, ‘এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম এ জন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে।’
এর আগেও একই বিষয়ে রাজুকে নিয়ে একাধিক পোস্ট দেন রনি। এরই জেরে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। তবে অভিযুক্তকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, এটি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটেছে। আমরা অভিযুক্ত রাজুকে আটকে অভিযান চালাচ্ছি। আর ময়নাতদন্তের জন্য রনির লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে