সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলাসংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৩৯ ট্রাক্টর অবৈধ পাথরসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জের ছাতকের সাফী গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৮), পুরান নোয়াকোটের আছমত আলীর ছেলে ছালিক মিয়া (২০), কোম্পানীগঞ্জের ছনবাড়ীর আজিজুর রহমানের ছেলে মো. বিল্লাল (৩০), নতুন জালিয়ারপাড়ের আব্দুল মতিনের ছেলে মো. মাসুক মিয়া (৩৫) ও ঢালারপাড়ের মৃত শুক্কুর আলীর স্ত্রী রুপজান (৬৫)।
জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও বিজিবি কর্তৃক কোম্পানীগঞ্জ থানাধীন ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউপির অন্তর্গত শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশ থেকে অবৈধ পাথরবোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর এবং ট্রাক্টরে থাকা আনুমানিক সাত হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবির মেজর নুরুল হুদার নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, আসামিদের আটক করার সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা প্রদান করে। ট্রাক এবং আসামিরা থানায় রয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে