
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এ সময় তিনি বিমানবন্দরে চলমান উন্নয়নকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার সিলেট সফরকালে তিনি ওসমানী বিমানবন্দরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিদ্যমান টার্মিনাল ভবনের সুযোগ-সুবিধা, রানওয়ে ও নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, কার্গো ভবনসহ চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী চলামান উন্নয়নকাজের বিভিন্ন দিক সম্পর্কে সরজমিনে অবহিত হন। এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে কাজের গতি বাড়িয়ে প্রকল্পের নির্দিষ্ট সময় ডিসেম্বর-২০২৫ এর মধ্যেই উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলকে জোর নির্দেশনা দেন।
উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে রানওয়ে শক্তিশালী করার কাজ সম্পন্ন হয়েছে এবং আরও ২ হাজার ৩০৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে। উন্নয়নকাজগুলো সম্পন্ন হওয়ার পর এই বিমানবন্দর ব্যবহারকারী সকল যাত্রী আন্তর্জাতিক মানের সেবা পাবেন।
বিমানবন্দর পরিদর্শন শেষে মন্ত্রী সিলেটে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেল পরিদর্শন করেন। পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি হজরত শাহজালাল (র.) এঁর মাজার জিয়ারত করেন।
এ ছাড়া, মন্ত্রী দেশ ফাউন্ডেশন-ইউকে কর্তৃক সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত ‘টুরিজম ফর বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফর এনআরবিস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে