গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি না হওয়ায় গোয়াইনঘাটের নদ-নদীতে পানি কমেছে।
প্লাবিত থাকার পর সিলেটের বন্যাকবলিত গোয়াইনঘাট উপজেলায় উঁচু স্থানগুলো থেকে পানি নামতে শুরু করেছে। পানি যত কমছে, ক্ষয়ক্ষতির চিত্র ততই ভেসে উঠছে। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে মাছের ঘের। সারী-ডাউকি ও পিয়াইন নদীতে পানি বর্তমানে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলার বেশকটি ইউনিয়নে বন্যার পানি গতকালের চাইতে অনেকটাই কমেছে। পানি কমলেও মানুষের ভোগান্তি যেন বেড়েই চলছে। রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। সড়কের রাস্তা, কালভার্ট ও ব্রিজের ক্ষয়ক্ষতির করুণ চিত্র ফুটে উঠেছে। অনেক জায়গার রাস্তাঘাটে কাঁদা জলে একাকার হয়ে যান চলাচলে বিঘ্নিত হচ্ছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার মোট ১৩টি ইউনিয়নের ৩১৩টি গ্রামের মধ্যে ২২৩টি গ্রাম প্লাবিত। উপজেলার ৬৬ হাজার ১৯১টি পরিবারের মধ্যে পানিবন্দী পরিবার ২৯ হাজার ৬০০ টি। এ ছাড়াও প্রায় ১ হাজার ৫০০ হেক্টর কৃষি জমি বন্যার পানিতে তলিয়েছে।
ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২০০ জন। ২৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকসংখ্যা ১৭২৫ জন এবং আশ্রিত গবাদিপশুর সংখ্যা ৭২৮ টি।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি বিভিন্ন ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে গিয়ে বানভাসিদের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি ও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব পরিবারের মধ্যে খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবারও পাঠানো হচ্ছে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে